Ecom SaaS

দাম

সহজ দাম। লুকানো খরচ নেই।

দোকানের মাপ অনুযায়ী প্ল্যান বেছে নিন। প্রতিটি প্ল্যানে প্রথম ১৪ দিন ফ্রি, কার্ড বা অগ্রিম টাকা লাগবে না।

স্টার্টার

নতুন দোকান শুরু করার জন্য

৯৯৯/মাস

৯,৯৯০/বছরসাশ্রয় ৳১,৯৯৮

ফ্রি ট্রায়াল শুরু করুন
  • ১০০টি পর্যন্ত প্রোডাক্ট
  • মাসে ৩০০টি পর্যন্ত অর্ডার
  • আপনি ছাড়া আরও ২ জন স্টাফ
  • ৩টি ল্যান্ডিং পেইজ
  • Steadfast, Pathao ও RedX কুরিয়ার
  • ফেসবুক পিক্সেল ও Conversions API
  • হিসাব-নিকাশ ও লাভ-ক্ষতির হিসাব
আমাদের পরামর্শ

গ্রোথ

যে ব্যবসা প্রতি মাসে বড় হচ্ছে

২,৪৯৯/মাস

২৪,৯৯০/বছরসাশ্রয় ৳৪,৯৯৮

ফ্রি ট্রায়াল শুরু করুন
  • স্টার্টারের সবকিছু
  • ১,০০০টি পর্যন্ত প্রোডাক্ট
  • মাসে ১,৫০০টি পর্যন্ত অর্ডার
  • আপনি ছাড়া আরও ৫ জন স্টাফ
  • ২০টি ল্যান্ডিং পেইজ
  • নিজের ডোমেইন (yourshop.com)

প্রো

বড় দোকান আর বড় টিমের জন্য

৫,৯৯৯/মাস

৫৯,৯৯০/বছরসাশ্রয় ৳১১,৯৯৮

ফ্রি ট্রায়াল শুরু করুন
  • গ্রোথের সবকিছু
  • যত খুশি প্রোডাক্ট আর অর্ডার
  • আপনি ছাড়া আরও ১৫ জন স্টাফ
  • যত খুশি ল্যান্ডিং পেইজ

সব প্ল্যানেই থাকছে

Steadfast, Pathao, RedX

এক ক্লিকে বা একসাথে অনেক পার্সেল বুকিং, স্ট্যাটাস নিজে থেকে আপডেট।

ক্রেতার কুরিয়ার রেকর্ড

আপনার Pathao অ্যাকাউন্ট বা Fraud BD কী দিয়ে, নতুন অর্ডারে ক্রেতার আগের পার্সেল নেওয়া আর ফেরতের হিসাব।

Pixel ও Conversions API

প্রোডাক্ট দেখা, কার্ট আর চেকআউট ব্রাউজার ও সার্ভার দুদিক থেকে; Purchase সার্ভার থেকে।

ল্যান্ডিং পেইজ বিল্ডার

২৪টি সেকশন, লাইভ প্রিভিউ, অর্ডার ফর্মসহ।

হিসাব-নিকাশ

ডেলিভারড অর্ডারের লাভ, ROAS, কুরিয়ারের পাওনা আর সব খরচ।

ইনভয়েস ও লেবেল

বারকোডসহ ইনভয়েস আর পার্সেল লেবেল প্রিন্ট।

পেমেন্ট ও বিলিং নিয়ে প্রশ্ন

ফ্রি ট্রায়াল কীভাবে কাজ করে?

অ্যাকাউন্ট খোলার সময় একটি প্ল্যান বেছে নেবেন। প্রথম ১৪ দিন সেই প্ল্যানের সবকিছু ফ্রি ব্যবহার করবেন। কোনো কার্ড বা অগ্রিম টাকা লাগে না।

পেমেন্ট কীভাবে করবো?

অ্যাডমিনের বিলিং পাতায় আমাদের বিকাশ, নগদ, রকেট নম্বর বা ব্যাংক হিসাব দেওয়া থাকে। টাকা পাঠিয়ে ট্রানজেকশন আইডি আর যে নম্বর থেকে পাঠিয়েছেন তা জমা দিন। আমরা মিলিয়ে দেখে প্ল্যান চালু করি।

ট্রায়াল শেষ হওয়ার আগে পেমেন্ট করলে কি ট্রায়ালের দিন নষ্ট হবে?

না। ট্রায়ালের বাকি দিনগুলো থেকে যায়, আর পেমেন্ট করা মাস বা বছর শুরু হয় ট্রায়াল শেষ হওয়ার পরে।

পেমেন্ট না করলে কী হবে?

মেয়াদ শেষে আরও ৭ দিন দোকান চালু থাকবে আর অ্যাডমিনে মনে করিয়ে দেওয়া হবে। এরপরও পেমেন্ট না হলে দোকান সাময়িক বন্ধ থাকবে: ক্রেতারা অর্ডার দিতে পারবেন না, আপনি অ্যাডমিনে তথ্য দেখতে পারবেন। পেমেন্ট করলেই আবার চালু।

যেকোনো সময় বন্ধ করা যাবে?

হ্যাঁ। কোনো চুক্তি নেই, নিজে থেকে টাকা কাটা হয় না। পরের মেয়াদের পেমেন্ট না করলেই প্ল্যান আর বাড়বে না।

প্ল্যান বদলানো যাবে?

হ্যাঁ, বিলিং পাতায় অন্য প্ল্যানের পেমেন্ট করলেই হলো। আগের প্ল্যানের যে পেমেন্ট করা সময় বাকি আছে, তা তার টাকার মূল্যে নতুন প্ল্যানের সময়ে বদলে যায় (যেমন ছোট প্ল্যানের বাকি ১০ মাস বড় প্ল্যানে কয়েক মাস কম হবে, কারণ বড় প্ল্যানের দাম বেশি), তারপর নতুন কেনা মেয়াদ যোগ হয়। একই প্ল্যানের পেমেন্ট করলে নতুন মেয়াদ যোগ হয় বাকি সময়ের পরে। ট্রায়ালের বাকি দিন যেমন আছে তেমনই থাকে।

প্ল্যানের অর্ডার সীমা পার হলে?

কোনো ক্রেতার অর্ডার আটকানো হয় না, সব অর্ডার আগের মতোই আসবে। মাসের অর্ডার প্ল্যানের সীমা ছাড়ালে অ্যাডমিনে বড় প্ল্যানে যাওয়ার অনুরোধ দেখাবে।

দামে কি ভ্যাট বা অন্য চার্জ আছে?

দামে কোনো লুকানো চার্জ নেই; প্রযোজ্য ভ্যাট/কর থাকলে তা ইনভয়েসে আলাদা করে দেখানো হবে।

টাকা ফেরত পাওয়া যায়?

ফ্রি ট্রায়ালে আগেই সব চালিয়ে দেখা যায়, তাই মাসিক পেমেন্ট অনুমোদনের পর ফেরত হয় না। বাৎসরিক পেমেন্টে অনুমোদনের ৩০ দিনের মধ্যে চাইলে, ব্যবহার করা মাস মাসিক দামে কেটে বাকি পুরো মাসগুলোর টাকা ফেরত পাবেন। ভুল বা দুবার পেমেন্ট হলে সবসময় পুরো টাকা ফেরত। বিস্তারিত রিফান্ড নীতিতে।

খাতার দিন শেষ। আজই শুরু করুন।

নিজের ওয়েবসাইটে অর্ডার নিন। ১৪ দিন ফ্রি, কার্ড লাগবে না; ভালো না লাগলে কিছুই দিতে হবে না।

১৪ দিন ফ্রি ব্যবহার করে দেখুন