রিফান্ড নীতি
সর্বশেষ হালনাগাদ: ২১ সেপ্টেম্বর ২০২৬। সহজ কথা: শুরুতে টাকা লাগে না, তাই আগে চালিয়ে দেখুন, তারপর পেমেন্ট করুন।
১. ফ্রি ট্রায়াল
প্রথম ১৪ দিন ফ্রি। এ সময় কোনো টাকা নেওয়া হয় না, তাই পেমেন্টের আগেই সব ফিচার চালিয়ে দেখে নিন। ভালো না লাগলে শুধু পেমেন্ট করবেন না।
২. মাসিক পেমেন্ট
ফ্রি ট্রায়ালে আগেই সব চালিয়ে দেখার সুযোগ থাকায়, মাসিক পেমেন্ট অনুমোদনের পর তার টাকা ফেরত হয় না। চালিয়ে যেতে না চাইলে পরের মাসের পেমেন্ট করবেন না; যে মাসের টাকা দিয়েছেন, সেটা শেষ পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
৩. বাৎসরিক পেমেন্ট
বাৎসরিক পেমেন্ট অনুমোদনের ৩০ দিনের মধ্যে চাইলে টাকা ফেরত পাবেন: যে মাসগুলো ব্যবহার করেছেন (চলতি মাসসহ), সেগুলোর দাম সেই প্ল্যানের মাসিক দামে কেটে, বাকি পুরো মাসগুলোর টাকা। ফেরতের পর দোকানের পেমেন্ট করা সময়ও সেই অনুযায়ী কমে যায়। ৩০ দিন পার হলে বাৎসরিক পেমেন্টের টাকা আর ফেরত হয় না।
উদাহরণ (ধরে নেওয়া দাম): বছরে ৳১০,০০০ দিয়েছেন, সেই প্ল্যানের মাসিক দাম ৳১,০০০। অনুমোদনের ২০ দিন পর চাইলে ব্যবহার করা ১ মাসের ৳১,০০০ কেটে ৳৯,০০০ ফেরত।
৪. ভুল বা দুবার পেমেন্ট
ভুল পরিমাণ পাঠালে, একই টাকা দুবার পাঠালে বা ভুল করে পাঠালে, যাচাই করে বাড়তি বা ভুল টাকার পুরোটাই ফেরত দিই, যেকোনো সময়।
৫. যখন টাকা ফেরত হয় না
• অনুমোদন হয়ে যাওয়া মাসিক পেমেন্ট, আর ৩০ দিন পেরোনো বাৎসরিক পেমেন্ট
• শর্তাবলি ভাঙার কারণে অ্যাকাউন্ট বন্ধ হলে (ভুল বা দুবার পেমেন্ট তবু ফেরত পাবেন)
• কুরিয়ার, Facebook বা অন্য প্রতিষ্ঠানকে আপনি সরাসরি যে টাকা দেন (সেগুলো তাদের নিয়মে চলে)
৬. কীভাবে চাইবেন, কবে পাবেন
দোকানের নাম, পেমেন্টের ট্রানজেকশন আইডি আর কারণ লিখে নিচের ইমেইল বা ফোনে জানান। অনুরোধ মঞ্জুর হলে ৭ কর্মদিবসের মধ্যে যে বিকাশ, নগদ, রকেট নম্বর বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা এসেছিল, সেখানেই ফেরত পাঠাই। পাঠানোর খরচ আমরা দিই।